দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার এ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. এনামুল হক আকন্দ লিটনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত