মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। গৌরবোজ্জ্বল এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা-বোনদের; যাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শার্শা উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ডা.নাজিব হাসান কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সকল কর্মসূচি'র মধ্যে রয়েছেঃ- ২০-২৫ মার্চ ২০২৫-
*সুবিধাজনক সময়ে-২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভা(স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শার্শা উপজেলা) *২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রচনা, আবৃত্তি ও বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা(স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শার্শা উপজেলা)
২৫ মার্চ ২০২৫- *সকাল ১০:৩০ মি.-২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নীরবতা পালন, আলোকচিত্র/প্রামান্যচিত্র প্রদর্শন(উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষ, শার্শা)।
*সুবিধাজনক সময়ে-গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা(উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষ। অফিসার্স ক্লাব, শার্শা)।
*(বাদ তারাবি) সুবিধাজনক সময়ে-২৫ মার্চ ১৯৭১ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা(সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপসানালয়, শার্শা)। *রাত ১০:৩০মি, থেকে ১০-৩১মি, পর্যন্ত-০১ মিনিটের জন্য প্রতীকী রাক-আউট (জরুরী স্থাপনা/কেপিআই ব্যতীত)-সর্বত্র শার্শা উপজেলায়
২৬ মার্চ ২০২৫-
*সকাল ০৬:০১ মি.-৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা(উপজেলা পরিষদ চত্ত্বর, শার্শা)।
*সূর্যোদয়ের সাথে সাথে-জাতীয় পতাকা উত্তোলন-সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন সমূহে।
*সকাল ০৭:৩০মি,-পুষ্পস্তবক অর্পণ-কাগজপুকুর স্মৃতিসৌধ, শার্শা শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর মাজার পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল(শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর মাজার। কাশিপুর, শার্শা)।
*সকাল ০৯:০০মি,-আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন(শাশা মিনি স্টেডিয়াম, শার্শা)।
*সকাল ০৯:৩০মি.-বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা(
শার্শা মিনি স্টেডিয়াম, শার্শা)।
*সকাল ১০:৩০মি.-মহিলাদের মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও খেলাধুলা(লেডিস ক্লাব, শাশা)।
*যোহর বাদ/সুবিধাজনক সময়ে-
সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা(স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠান)
*সুবিধাজনক সময়ে-উন্নতমানের খাবার পরিবেশন(হাসপাতাল ও এতিমখানা)।
*সুবিধাজনক সময়ে-আলোকসজ্জা(সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ)।
স্বাধীনতা দিবস/২০২৫ উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে বৃহত্তর শার্শা এবং বেনাপোলবাসীকে স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত