মোঃ সাকিব খান,মাগুরাঃ মাগুরায় মুসলিম এইড বাংলাদেশ শাখায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি হস্তান্তর ২০২৪ ইং মুসলিম এইড বাংলাদেশ (ম্যাব) মাগুরা সদর শাখায় প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ৭ ডিসেম্বর বিকাল ৩ টার সময় মুসলিম এইড বাংলাদেশ মাগুরা সদর শাখা বাঁশতলা পুলিশ লাইন (ম্যাব) অফিসে মুসলিম এইড বাংলাদেশ শাখার আয়োজনে অনুষ্ঠান করা হয়।
মুসলিম এইড বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মোঃ রাজিব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ লাইনের এস আই মোঃ রবিউল ইসলাম, দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের (ধর্মীয়) সহকারী শিক্ষক মোঃ গোলাম ত্বহা।
মুসলিম এইড বাংলাদেশ মাগুরা শাখার সমিতির ৩ জন সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। তারা হলো সাজিয়ারা গ্রামের সাদিয়া রহমান, সাজিয়ারা গ্রামের মিস জান্নাতুল নাইম তাজিন ও মাগুরা সদর উপজেলার শহর এলাকার মোছাঃ সোহানা খাতুন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত