জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: মাদকবিরোধী অভিযান সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।
একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় হল রুমে আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিক'দের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু মাত্র আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না। মাদককে নির্মূল করতে হলে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যে পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা আশা করি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন সহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত