শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে ২জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে মাদক ও বাল্য বিবাহ নিরোধে অংশীজনের সাথে ফরিদপুরের জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে সচেতনাতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
"মাদক মুক্ত মধুখালী গড়ি, সুস্থ সবল জীবন গড়ি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ সময় বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ - পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আলিমুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
আলোচনা পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সমাপ্তিলগ্নে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত