আজ সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ইং সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানিকগঞ্জে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, দুর্নীতি দমন কমিশনের ঢাকা-২অঞ্চলের সহকারি পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ,
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম এবং ছাত্রপ্রতিনিধি হাসান শিকদার।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি করে কেউ যাতে ছাড় পেয়ে না যায় সেদিকে সকলের নজর দিতে হবে।
এর আগে জেলা শহরের রফিক চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত