জুট ভাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিসিপি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্বেগে আয়োজন করা হয় পাট পাটপণ্য ব্যবহার ও রপ্তানির উপর আলোচনা এবং বইমেলা উদ্বোধন।
সভাপতিত্ব করেন জিনাত আরা, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক (জেডিপিসি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রশাসক মানিকগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক সাবেক শিল্প মন্ত্রী মরহুম হারুনুর রশিদ মুন্নুর কন্যা আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ হইতে বইমেলা এবং পাটজাত পন্যের উপর আলোচনা সভায় ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
আজ ১৩ই ফেব্রুয়ারি মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা, কর্মচারী, রাজনীতি দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের শত শত জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিনাত আরা, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক (জেডিপিসি) মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস,
জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। পরে বই মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রশাসনের কর্মকর্তা এবং রাজনীতি দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা বলেন বই পড়ে জ্ঞান অর্জন করা যায়। বই পড়লে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ায়। পলিথিন কে না বলুন পাট জাত পন্যের উপর হা বলুন। পাটপণ্য ব্যবহার করুন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত