মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় হইতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর বিজয় মেলা মাঠের পাশে শহীদ স্মৃতি ব্যধিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সংগ্রামী সহ-সভাপতি আজাদ হোসেন খান। সভা সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী
সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকজনাব মোহাম্মদ ইকবাল হোসেন।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরতাজ আলম বাহার সহ জেলার নেতৃবৃন্দ।
এছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার গণতন্ত্র লড়াইয়ে আজ মানিকগঞ্জে শত শত বিএনপি'র নেতাকর্মী,জাতীয়তাবাদীর মুক্তিযোদ্ধা দল সহ সর্বস্তরের জনগণ মিছিলে অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত