আজহার হোসেন,মানিকগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে স্বরলিপি সংগীত নিকেতন।
গতকাল ১৮ অক্টোবর (রোববার) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র, সাবরিনা মমতাজ, শাহ সেলিম রেজা ও সাইফুল ইসলাম।
তবলায় ছিলেন প্রতুল রায় ও শ্যামল কর্মকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কামাল আহমেদ কমল।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে।
‘আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি’—এই অঙ্গীকারকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেছে পূজা উদ্যাপন কমিটি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত