শুভ বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই এপ্রিল রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ শুরু হয়েছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা।
এই উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আনন্দ দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। ১২ - ১৮ তারিখ পর্যন্ত বৈশাখী মেলা চলবে।
কর্মসূচী মধ্যে রয়েছে আনন্দ দৌড় ,শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা কারাগার, সরকারি হাসপাতাল ও শিশু পরিবারের উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং লোকজ মেলা।

আজ ১লা বৈশাখ সোমবার ২০২৫ ইং তারিখ সকাল থেকেই বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ শহরের বউথা মোড় হইতে সকাল ৮ ঘটিকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বিভিন্ন বয়সের উৎসাহীদের নিয়ে আনন্দ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আনন্দ দৌড় প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযুদ্ধারাও অংশগ্রহণ করেন। এই আনন্দ দৌড় প্রতিযোগিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ
বীর খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা
ফজলুর রহমান সহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা।

পরে আনন্দ দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ড. মানোয়ার হোসেন মোল্লা যুগ্ম সচিব মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। তিনি মানিকগঞ্জ বাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানাইয়া বলেন আজকের দিনে নতুন স্বপ্ন , নতুন আশা, সুখ শান্তি ও সমৃদ্ধি যেন আসে আপনাদের মাঝে।
সকল গ্লানি মুছে যাক, জীবনে ফুটে উঠুক নতুন রঙের ছটা ।
বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় শুভ বাংলা নববর্ষের সূচনা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত