মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জ পৌর এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বাবা আনোয়ার হোসেন (৪৫) মানিকগঞ্জ পৌর এলাকায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
১৩ই জুলাই ২০২৫ ইং রোববার দুপুরে ট্রাইব্যুনালের
বিজ্ঞ বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন।
জানা যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কতোয়ালী উপজেলার ডাকাতিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সসময় ধর্ষক আনোয়ার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি ধর্ষক আনোয়ারের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট দিবাগত রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত