মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): মানুষের জন্য মানুষ—এই মানবিক বিশ্বাসকে ধারণ করে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে এই সংগঠনটি।
গতকাল বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন সাতকানিয়া ইউএনও'র ডাকে জনশক্তি দিয়ে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন বেওয়ারিশ সংক্রান্ত একটা বিষয় নিয়ে দু'দিন যাবত ছুঠে বেড়াচ্ছে চট্টগ্রাম শহরে৷
এই বিষয়ে সংগঠনের প্রতিষ্টাতা সদস্য রাকিব হোসেন জানান, উপজেলা প্রশাসনের সহয়তায় আমরা সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর কয়েকজন সদস্য মিলে উন্নত চিকিৎসা জন্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বেওয়ারিশ ব্যক্তিটি মারা যান।
পরে আমরা, সকল প্রকার আইনি কার্যক্রম ও লাশের ময়নাতদন্ত শেষে রিপোর্ট থানায় জমা দিয়ে লাশ আনজুমানে মুফিদুল কে হস্তান্তর করেছি। ওনারা খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী লাশ পুড়াবে।
ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, শীতকালীন সময় কিংবা দরিদ্র পরিবারের জরুরি প্রয়োজনের মুহূর্তে সংগঠনটির কর্মীরা মানবতার বার্তা নিয়ে ছুটে যায় সাধারণ মানুষের দোরগোড়ায়।
সংগঠনের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য সমাজে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং বিপদে একে অপরের পাশে থাকবে। মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়—এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আগামীর পথে।
সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় এখন মানবিক ফাউন্ডেশনের কর্মকাণ্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবতার নতুন দিগন্ত উন্মোচন করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত