বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কংচাইরী মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থোয়াইলা প্রু মারমা।
এতে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মংশি মারমা, সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্যরী মগ, যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, সদর উপজেলা কমিটির সভাপতি মংখই মারমা এবং ওয়াপ্রু সং মারমা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির আদর্শকে সামনে রেখে মারমা সম্প্রদায়ের সামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সুধাঅং মারমাকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত