এম আমির হোসা্ইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড গোলাবারুদসহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার সুবিদখালী এলাকার তার নিজ বাসভবনের পৃথক দু’টি কক্ষ থেকে গোলাবারুদ ও পিস্তল উদ্ধার করা হয়।
আটককৃত জাহাঙ্গীর ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরী।
অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত