মো. তুহিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আর্থিকভাবে অসচ্ছল এক গরিব ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে তিনি শিক্ষা সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেন ইউএনও জিল্লুর রহমান।
সহায়তা প্রদানকালে ইউএনও শিক্ষার্থীর পড়াশোনার খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ইউএনও জিল্লুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে শুধুমাত্র আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। তাদের মতে, একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি প্রশাসনের এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত