মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব বাজারে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রােমানা আক্তার ছবি (২৪) নামক নারী আইনজীবী নিহত হয়েছেন।
নিহত রােমানা আক্তার মেহেরপুর জেলা শহরের ক্যাশবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে। রােমানা আক্তার একজন শিক্ষানবিশ আইনজীবী। জানা গেছে- বুধবার (১৮ডিসেম্বর-২৪) সকাল ৯টার দিকে চাচাতো ভাই বাবুর সাথে গাংনীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন।
পথেমধ্যে গাংনীর গাঁড়াডোব গ্রামে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল রােমানা আক্তারকে বহনকারি মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় রােমানা আক্তার সড়কের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে রােমানা আক্তারকে বহনকারি মােটরসাইকেল চালক পড়ে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন।পুলিশ জানান এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত