যৌক্তিক সময়ে নির্বাচন চাই জামায়াত বললেন- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বিরাট এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২নভেম্বর-২৪) বিকাল ৩টার সময় মেহেরপুর শহীদ ড.শামসুজ্জোহা পার্কে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন- মাওলানা তাজ উদ্দিন খাঁন জেলা জামায়াতের আমীর মেহেরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোবারক হুসাইন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল, ডঃ আব্দুল হালিম কেন্দ্রীয় সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর মাওলানা রুহুল আমিন, মাওলানা মাহবুব উল আলম নায়েবে আমের মেহেরপুর, মাওলানা রুহুল আমিন রাজনৈতিক সেক্রেটারি মেহেরপুর, ইকবাল হোসেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি, মাওলানা মোঃ সোহেল রানা আমীর সদর উপজেলা, মাওলানা খান জাহান আলী আমীর মুজিবনগর উপজেলা, মোঃ সোহেল রানা ডলার পৌর আমীর মেহেরপুর, ডাক্তার রবিউল ইসলাম গাংনী পৌর আমীর। এ সময় বিভিন্ন পর্যায়ের হাজার হাজার মেহেরপুর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত