এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন পশুর হাটে জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা।
আদমপুর, টেংরা, ব্রাহ্মণবাজার, ভানুগাছ, শমশেরনগর ও ভৈরব বাজারসহ বিভিন্ন হাটে দেশীয় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সরবরাহ বাড়লেও এখনো প্রত্যাশিত ক্রেতা সমাগম দেখা যায়নি।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় কোরবানীর যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৭৪ হাজার ৫৮৪ টি, যেখানে সম্ভাব্য চাহিদা ৭১ হাজার ৪৭২টি। ফলে স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি। খামারিদের দাবি, গো-খাদ্য ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান জানান, প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু রয়েছে, যাতে ক্রেতারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু কিনতে পারেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত