এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে হাজী মুজিব বলেন, নির্বাচিত হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত