মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে আয়োজিত ফুটবল টূর্নামেন্টে লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ন আহ্বায়ক মুসলিম উদ্দিন বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। এবং তিনি এটাও বলেন চরম্বা ইউনিয়ন পরিষদ এ মাঠ আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন একসাথে৷
মঙ্গলবার (২২জুলাই) বিকেলে চরম্বা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটসাল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
আজকের খেলায় ২য় ম্যাচে অংশগ্রহণ করেন কলাউজান স্পোর্টিং ক্লাব এবং মাইজবিলা স্পোর্টিং ক্লাব৷ দুই দলের মধ্যে নির্ধারিত সময় পর্যন্ত খেলায় চলছে হাড্ডা হাড্ডি লড়াই৷ নির্ধারিত সময়ের পর রেফারির বাঁশিতে উভয় দলের শূন্য গোলে ড্র হওয়াতে খেলা চলে যায় ট্রাইবেকারে ৷
মাইজবিলা স্পোর্টিং ক্লাবেকে ২-৩গোলে পরাজয় করে কলাউজান স্পোর্টিং ক্লাব। নিশ্চিত হয় সেমিফাইনাল।
আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইকবাল, মোঃ এহেসান,আকিব আল সাঈদী, ও মোহাম্মদ আরিয়ান রাফি৷
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত