খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খুলনা শহরের বসুপাড়া কবরখানা রোড এলাকার বাসিন্দা আবু তাহের হীরা (৫৫) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।
বুধবার(১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি খুলনার কয়রায় অনুষ্ঠিতব্য যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, পাইকগাছায় পৌঁছে খাবার খাওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময়ে খুলনায় নেয়ার পথে গদাইপুর এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবু তাহের হীরা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি, পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত