রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাজার নিয়ন্ত্রণের দাবিতে গোয়াইনঘাট উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অধ্য ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মাহ সংগঠনের উপজেলা শাখার আমীর মাষ্টার আবুল হোসেন এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বাইপাসে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির পেশাজীবি বিভাগের সভাপতি মাষ্টার জাকারিয়া আহমদ, সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, আব্দুর রহমান, আজিজুর রহমান, নুরুল আমিন হেলালী, কামাল উদ্দিন, ইব্রাহিম খলিল, সাদেকুর রহমান, জয়নুল আবেদিন প্রমুখ।বিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত