আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৬ শে ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০-৩০-মি সময় বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন এর মাল্টিপারপাস হলে জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. রবি আহ নূর আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
এ সময় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য পরামর্শ ও বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। সরকার কর্তৃক বেধে দেওয়া নিয়মে নিত্য পণ্যের দামের বারতি বিক্রি করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত