নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০৫ নং রসুলপুর ইউনিয়ন শাখা বিএনপি'র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামীম রেজা চৌধুরী (বাদশা)।

এ সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে, যেখানে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বিএনপির ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ বহন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান উপস্থিত নেতারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত