মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বাংলাদেশ জাতীয়াতাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার প্রস্তুতী'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২৮ নভেম্বর) বিকাল ৩ টার দিকে বেনাপোল বল্ডফিল্ড মাঠে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি'র সভাপতি-মো. নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মফিকুল হাসান তৃপ্তি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর বিএনপি'র সাধারন সম্পাদক- আবু ভারত।
শত শত নেতা-কর্মী'র উপস্থিতিতে উঠান বৈঠক পরিণত হয় জনসমাবেশে।
বিশাল ওই জনসভায় তৃপ্তি তার অসুস্থ মায়ের জন্য সকলের নিকট দোয়া চেয়ে জনসেবায় বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হলো দেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশ বর্ত৮মান সংকট থেকে মুক্তি পেতে পারে। আগামী নির্বাচনী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে।
এসময় তিনি আরো বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শার্শা উপজেলা কে মাদক মুক্ত করা, শিক্ষিত বেকার যুবকদের বিনা টাকায় সরকারি চাকুরির ব্যবস্থা করা।স্বল্প সুদে কৃষকদের ঋান দেওয়া, বয়স্ক ভাতা বৃদ্ধি করা সর্বপরি শার্শা কে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তিনি নানাভাবে হামলা-মামলার শিকার হয়েছেন।
বিগত সরকারের আমলে নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। পাশে থেকেছেন সারাক্ষণ। এখন সময় এসেছে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দমন-পীড়নের জবাব দেওয়ার। বিএনপি আমাকে মনোনিত করে আপনাদের কাছে পাঠিয়েছে "ধানের শীষ" মার্কা'কে জয়যুক্ত করতে,আমি শতভাগ আশাবাদী শার্শাবাসী আমাকে ভোট দিয়ে মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করবেন।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন- শাশা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহাসিন কবির, বেনাপোল পৌর বিএনপি'র সহ সভাপতি- শাহবুদ্দিন আহম্মেদ,শার্শা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক- আশরাফুল কবির সুমন,শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব- ইমদাদুল হক ইমদাদ,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক- আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক- কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি- মফিজুর রহমান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- আল মামুন বাবলু, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক- শহিদুল ইসলাম শহিদ সহ বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের হাজার হাজার কর্মী সমার্থকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত