শাহরিয়ার মিল্টন,শেরপুর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেছেন, রাসুলের সীরাতকে অনুসরণের কোনো বিকল্প নেই।
রাসুলের সীরাতকে অনুসরণের মধ্য দিয়ে বিগত সময়ে রাসুলের অনুসরণের যে সমাজ গড়ে উঠেছিল আমরা এই সমাজকেও সেই সমাজে পরিণত করতে চাই ইনশাআল্লাহ।
চরমোচারিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে হযরত মুহাম্মদ (সা:) এর জীবন কর্ম ও শিক্ষা বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। তিনি ফ্যাসিবাদ সরকারের হাতে জুডিশিয়াল কিলিং এর শিকার শহীদ কামারুজ্জামানের স্মৃতিধন্য শেরপুরকে আইকনিক জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান।
শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর থানা আমীর মাওলানা আতাউর রহমান, সদর থানা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি আমিনুর রসুল, জামায়াত নেতা সাফিউল ইসলাম স্বপন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, হাদিউল ইসলাম, দুলাল আকন্দ, আব্দুল লতিফ, শিবির নেতা জুবায়ের আনসারী, নাঈম ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাওলানা মাসুদুর রহমান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত