কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে লালপুরে কৃষককে পাওয়ার ট্রিলার প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার ( ১৭ জুন) বিলমাড়ীয়াস্থ অফিস চত্বরে বড়বাদকয়া গ্রামের কৃষক মোছা. মালেকা খাতুনকে পাওয়ার ট্রিলার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক (নাটোর) মো. হাসিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার (এমএফ-দাবি) মো. শাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার (এমএফ-দাবি) মোছা. নাজমা খাতুন, এরিয়া ম্যানেজার (এমএফ-প্রগতি) মো. তুহিনুল আলম এবং বিলমাড়িয়া শাখার ব্যবস্থাপক বুদ্ধদেব দাস।
ব্র্যাকের জেলা সমন্বয়ক (নাটোর) মো. হাসিবুল ইসলাম জানায়, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী কৃষক নিজের জমি চাষাবাদের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে পারবেন।
এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
কৃষক মালেকা খাতুন বলেন, কৃষি যান্ত্রিকীকরণ বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। ব্র্যাকের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে, সময় সাশ্রয় করতে এবং কৃষিকে আরও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত