হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও দূর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা।
বোয়ালমারী-আলফাডাঙ্গা- মধুখালী উপজেলাসহ সারা দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।
ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। শুক্রবার সপ্তমীতে তাঁর বাড়িতে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত