মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেলুন,ফেষ্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালি' র মাধ্যমে শার্শায় উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। দিবসের এ বছরের আলোচ্য বিষয় "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"।
শার্শা উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি'র আয়োজন করে। দিবসটি যথাযথ ভাবে পালনে দিনব্যাপি অন্যান্য কর্মসূচি'র মধ্যে জাতীয় পতাকা উত্তোলণ,জাতীয় সঙ্গীত পরিবেশন,জনসচেতনতা মূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি'র শুভ উদ্বোধণ ঘোষনা করা হয়। শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি'র সভাপতি-আক্তারুজ্জামান লিটু এই উদ্বোধনের শুভ সূচনা ঘটান।

বর্ণাঢ্য র্যালি টি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পর্যায়ের সকল সরকারী-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি'র সকল কর্মকর্তা ও সদস্যগণ,শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় দিবসের কর্মসূচিতে অংশ নেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) মো.আজহারুল ইসলাম,শার্শা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার-মো. হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া ও নাভারণ(শার্শা) হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত