মো. সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে ১৮ আগষ্ট, মঙ্গলবার সকালে বিজিবি’র ২১ ব্যাটালিয়ন (খুলনা) এর একটি টহল দল অভিযান চালিয়ে ৩৯৭ গ্রাম স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।
পাচারকারীর নাম:-মো. সুজন হোসেন (৩৪), পিতা-মো. রফিকুল ইসলাম, গ্রাম-পুটখালী, পোষ্ট-বালুন্ডা, থানা-শার্শা, জেলা-যশোর।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার থাকায় মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬ তারিখ) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আসামীর কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮৭,৭৭,৬৭০/- টাকা। এছাড়াও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল (যার মূল্য ২,৭১,০০০/-টাকা) এবং একটি মোবাইল (যার মূল্য ১০০০/-টাকা) জব্দ করা হয়েছে।
সার্বমোট আনুমানিক সিজার মূল্য- ৯০,৪৯,৬৭০/-(নব্বই লক্ষ ঊনপাশ হাজার ছয়শত সত্তর) টাকা।
জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোরে এবং মোটরসাইকেল ও মোবাইলসহ আসামী সুজন হোসেন'কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।
তিনি আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত