মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) ২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি চৌকস দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
২১ বিজিবি'র প্রেসব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র জোয়ানরা জানতে পারেন যে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে সীমান্তের একটি নির্জন স্থানে মজুদ করেছে।
এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান ব্রিফিং এ জানিয়েছেন,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা প্রচলিত নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদকপাচার রোধে বিজিবির এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রেসব্রিফিং এ উল্লেখ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত