মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.শহিদুল ইসলাম শহীদ ভাই এর মেঝো চাচি সুফিয়া বেগম ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি অত্র উপজেলার উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের আইনসৈদ্দী মোড়লের স্ত্রী। তিনি স্বামী, ১ ছেলে ও ২ কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার(২৪ জানুয়ারী) ভোর ৫ টার দিকে তিনি ইহলোগ ত্যাগ করেন। সকাল সাড়ে ১১ টার দিকে কন্যাদহ কানিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক- সহিদ আলী,উলাশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি- আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক- আব্দুল ওহাব, কন্যাদহ ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক- আলাউদ্দিন আলা,বিএনপি নেতা- রবিউল ইসলাম খোকন,শার্শা উপজেলা যুবদলের সদস্য- সাইফুর রহমান মিলন প্রমূখ।
মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি'র সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত