মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা সীমান্তে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি এবং সিপিসি, র্যাব-৬ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত আসামিরা হলো— শার্শা উপজেলার মো. সুমন মিয়া (১৭) এবং একই উপজেলার মো. নয়ন মিয়া (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি ও র্যাব-৬ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ টহল দল অভিযান শুরু করে।
অভিযানে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে ৩৭২ বোতল ভারতীয় ‘WINCEREX’ নামক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ দুই আসামিকে তাৎক্ষণিক আটক করে পরবর্তীতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকা মাদক ও অন্যান্য চোরাচালান মুক্ত রাখতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত