মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের স্বপ্ন দেখে নিরলস চেষ্টা করতে হবে। স্বপ্ন ছাড়া জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। স্বপ্ন ও পরিশ্রমের সমন্বয় থাকলেই জীবনে সফলতা আসে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ আহবান রাখেন।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল বারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কাউরাট দাখিল মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান, গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি, পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বেলকুচি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত