শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ) দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন (বিডিইআরএম) শেরপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাপ্পি চন্দ্র বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি ভুট্টু ঋষি, সহ-সভাপতি মিলন সরকার, প্রচার সম্পাদক রানী ঋষি প্রমূখ।
বক্তারা দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসনে অবিলম্বে "বৈষম্য বিলোপ আইন”প্রণয়নের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত