শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে আলোকচিত্রী এস এ শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
দাবা প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন আয়োজক কমিটির সদস্য মো. আতিউর রহমান স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ার ও মারজান রহমান লিখন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতারটি আন্তর্জাতিক আইনে পরিচালনা করা হবে এবং শেরপুর ও জামালপুর জেলার ৬২ জন দাবারু অংশ নেবেন।
বিজয়ীদের মধ্যে প্রথম, তৃতীয় ও তৃতীয় জন ট্রফি, মেডেল ও প্রাইজ মানি পাবেন। এছাড়া মেডেল ও প্রাইজমানি পাবে দশম স্থান পর্যন্ত। আর বাকি সকল প্রতিযোগিকে মেডেল দেয়া হবে।
‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে প্রতিযোগিতা শুরু হবে শনিবার (৩১ জানুয়ারি) সকাল দশটায় এবং পুরস্কার বিতরণ করা হবে সন্ধ্যায়।
এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস এবং শাহরিয়ার তানজিম ফাউন্ডেশন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত