শাহরিয়ার মিল্টন , শেরপুর : নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলার প্রাক প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
তিনি শিক্ষক-শিক্ষিকাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী খলিলুর রহমান, আলহাজ্ব মনিরুজ্জামান এবং আমিরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাদের নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত