শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে দশটায় শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত