শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে 'সমতায় তারুণ্য' প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। যুব বিজ্ঞান আইসিটি এন্ড সাংস্কৃতিক ক্লাব (JBIS Club) অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম এবং শেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা।
অনুষ্ঠানে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী এর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ স্থানীয় সরকারের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য ও স্টেরিওটাইপ দূরীকরণে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
একই সাথে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে স্থানীয় সরকার ও কমিউনিটি লিডারদের সাথে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত