শাহরিয়ার মিল্টন , শেরপুর : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতার মামলায় গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলার আসামি হিসেবে গত রোববার রাতে শহরের নবীনগর এলাকা থেকে জুনায়েদ নুরানী মনিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত