শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এর উদ্যোগে তারেক জিয়ার ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের থানা মোড় চত্বর থেকে এই লিফলেট বিতরণ শুরু করা হয়। লিফলেট বিতরণের সময় শত শত নেতাকর্মী শহরে মিছিল বের করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
শহরের বিভিন্ন সড়কে মিছিল ও লিফলেট বিতরণ করে থানা মোড় এসে শেষ করা হয়।
এ সময় যুবদলের জিতেন্দ্র মজুমদার, লালন মোল্লা, মোরশেদ আলম, রাসেল সিকদার, মাহবুবুর রহমান গনি ও মফিদুল হক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত