শাহরিয়ার মিল্টন , শেরপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. শাকিল আহমেদ, , জেলা সমাজসেবা কার্যালয়ের ,উপপরিচালক মো. কামরুজ্জামান খান, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা সহ জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময়সমাজকল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি মহোদয়ের প্রেস কনফারেন্সের সাথে যুক্ত থাকা হয়।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত