শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান জেলা প্রশাসক।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত