শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর ১ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভার আগে র্যালি এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু ধাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাজহারুল ইসলাম প্রমুখ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ নাইমা ইসলাম পিংকী এবং সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম।
সভায় শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব ও উপকার এবং পাউডার জাতীয় দুধের বিভিন্ন সমস্যা ক্ষতির বিষয় নিয়ে এবং নবজাতক শিশুর পরিচর্যা নিয়েও আলোচনা হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত