শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) সদস্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পায়রা চৌধুরী।
ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া, বিএসপি'র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য রাসেল, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য আব্দুল হাকিম প্রমূখ।
পরে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ নবম ও দশম শ্রেণীর ৬৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত