শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার ভোররাত থেকেই জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা। শেরপুর জেলা শহর ও জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা, নকলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে।
শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন। আমাদের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবিসহ অন্যান্য অন্যান্য বাহিনীর সদস্যরা তাদের দ্বায়িত পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত