শাহরিয়ার মিল্টন , শেরপুর : বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার রোভারের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ৪৪৮ তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকালে তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ওইসময় তিনি বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও শেরপুর স্কাউটসের লিডার-সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত