শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ ‘ভাবের সুরে ও গানে জাগুক মানবতার বোধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতকে মানুষের কাছে তুলে ধরতে এ আয়োজন।
আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, কবীর ও লালনের দর্শন মানুষের মধ্যে মানবিকতা, সাম্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেই ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ময়মনসিংহ বিভাগের শেরপুরে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা ও লালন গবেষক আবদেল মান্নান।
এ উৎসবে কবীর ও লালনের ভাবধারার গান পরিবেশনের মধ্য দিয়ে মানবতা, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তা তুলে ধরা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত