শাহরিয়ার মিল্টন , শেরপুর : পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার,(৭ জুলাই) শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ।
পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে খাবারের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়।
এছাড়া রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত