শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখা কর্তৃক প্রজ্ঞাপনে ১২ ফেব্রুয়ারি এক পত্রাদেশে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম জুয়েলকে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম জুয়েল এর আগে জামালপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। প্রফেসর আ.জ.ম রেজাউল করিম জুয়েল তার পদোন্নতিতে শেরপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত